সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসাসহ সকল হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘তনু-রামিশা-আছিয়া বিচার থাকে ঝুলিয়া’ স্লোগানে রামিসাসহ সকল হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে এনসিপি-ঢাকা মহানগর উত্তর। বৃহস্পতিবার রাত ৯টায় বাংলামোটর অফিসের নিচে প্রাথমিক সমাবেশ শেষে মশাল মিছিল শুরু হয়। মিছিল বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, উত্তরের ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বক্তব্য দেন। যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ মনসুর মিশনটি সঞ্চালনা করেন।

আরিফুল ইসলাম আদীব বলেন, “আজ মিরপুর, রামিসা, ক্যান্টনমেন্টে তনু, বসুন্ধরায় মুনিয়া বা ঢাবির ছাত্রীদের উপর নিপীড়ন ও হত্যার ঘটনা ঘটেছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে নেতাকে খুশি করার নামে যৌন নিপীড়নও হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় গেছেন, অথচ তার দলের রংপুরের পীরগঞ্জের বিএনপি নেতা কেন্দ্রীয় নেতাকে খুশি করার জন্য অল্পবয়সী মেয়েকে খুঁজছেন। প্রধানমন্ত্রীকে বলা হবে, দলের থেকে তদন্ত করে সকলকে আটক করতে হবে। ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার কার্যকর করতে হবে। এছাড়া সকল রাজনৈতিক দলে ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ গঠন করা জরুরি।”

ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা বলেন, “দেশে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এবং তাদের সম্মান ও শ্রদ্ধার চোখে দেখতে হবে।”

মশাল মিছিলে যুবশক্তির পশ্চিমের সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, ওয়াহিদ আলম, খালেদা আক্তার, সহ-সাংগঠনিক নুর আমিন খান, ওয়াহিজ্জামান সুমন, যুগ্ম সদস্য সচিব রেহেনা আক্তার রুমা, পল্লবী এনসিপি প্রধান সমন্বয়কারী তাহমিনা শারমিন জুথি এবং নারী শক্তি কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার