রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নৌপথে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, নৌপথে যাত্রীদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ নজরদারি করা হবে। বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, “গত ঈদের সময় দৌলতদিয়া ঘাটে ঘটে যাওয়া দুর্ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন, নৌপথে কোনো অনিয়ম বা দুর্ঘটনা ঘটলে দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। সমস্যাগুলি চিহ্নিত করে সমাধানের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।”

রাজিব আহসান আরও জানান, ঈদুল আজহায় নিরাপদ যাত্রা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতায় কাজ করা হবে। ঘাটের পন্টুনে ব্যারিয়ার বাড়ানো, গাড়ি ওঠা-নেমার নিয়ন্ত্রণ, মাইকিং ও বিলবোর্ডের মাধ্যমে যাত্রীদের সচেতন করা হচ্ছে। এছাড়াও প্রতিটি ঘাটে প্রশাসনিক তদারকি নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, “যদি কোনো দুর্ঘটনা ঘটে, তবে শুধু নীচস্তরের কর্মকর্তা নয়, দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রতিটি ঘাটে যাচ্ছি এবং পরিস্থিতি খুঁটিয়ে যাচাই করছি।”

তিনি আশা প্রকাশ করেন, ঈদযাত্রা আগামী রোববার থেকে শুরু হলে সবার সহযোগিতায় মানুষ নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন। কোরবানির পশুবাহী যানবাহনের জন্যও বিশেষ নজরদারি থাকবে।

দৌলতদিয়া পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন বিআইডব্লিউটিসির পরিচালক বাণিজ্য এস এম আশিকুজ্জামান, পরিচালক (কারিগরি) হাসেমুর রহমান চৌধুরী, পোর্ট অফিসার সুব্রত রায় পলাশ, ফরিদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার মো. রবিউল ইসলাম, ঘাট ব্যবস্থাপক মোহাম্মাদ সালাউদ্দিন এবং নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ