সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি চুক্তি অনুমোদিত

news-image
অনলাইন ডেস্ক : বাংলাদেশ সরকার জাপানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রীসভার অষ্টম বৈঠকে এ অনুমোদন প্রদান করা হয়। জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০.৭৩ শতাংশ।

ফেব্রুয়ারিতে বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটি জাতিসংঘের নীতিমালা অনুযায়ী সম্পাদিত হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়তা, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় উন্নত প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ এবং যৌথ গবেষণা ও উন্নয়নের জন্য একটি কাঠামো তৈরি হবে। এছাড়াও দক্ষিণ এশিয়ায় দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর হবে, যা আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক নিরাপত্তায় অবদান রাখবে। চুক্তির ফলে সামরিক বিশেষজ্ঞ বিনিময় বাড়বে, যা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই বৈঠকে মন্ত্রিসভা বিড়াল প্রজাতি সংরক্ষণ সম্পর্কিত একটি চুক্তিও অনুমোদন করেছে। ২০২৩ সালের এপ্রিলে সাতটি বৃহৎ বিড়াল প্রজাতি সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিক জোট প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে বর্তমানে ২৪টি রাষ্ট্র অংশগ্রহণ করছে। জোটের লক্ষ্য হলো ‘বিগ ক্যাট’-এর আবাসস্থল সংরক্ষণ, অবৈধ শিকার ও বাণিজ্য প্রতিরোধ এবং প্রযুক্তিগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করা। বাংলাদেশে রয়েল বেঙ্গল টাইগারের সংরক্ষণ এবং সুন্দরবনের ইকোসিস্টেম রক্ষার জন্য ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন দ্যা স্টাবলিষ্টমেন্ট ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স (আইবিসিএ)’ অনুমোদন প্রদান করা হয়েছে।

এছাড়াও মন্ত্রিসভা আন্তর্জাতিক অভিবাসন নীতির জন্য ২০২৬-২০৩০ মেয়াদে খসড়া অ্যাকশন প্ল্যান অনুমোদন করেছে। ২০১৮ সালে জাতিসংঘে গ্লোবাল কমপ্যাক্ট ফর সেইফ অর্ডারলি এ্যান্ড রেগুলার মাইগ্রেশন (জিসিএম) গৃহীত হয়, যা ১৬৪টি রাষ্ট্র সমর্থন করেছে। বাংলাদেশ আন্তর্জাতিক অভিবাসন বিষয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে নেতৃত্ব দিচ্ছে এবং আইওএম-এর সহযোগিতায় পরিকল্পনা বাস্তবায়নের জন্য খসড়া অ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার