,

‘তিনি মেসি নন, বিরাট গোলকিপার’, কাকে ইঙ্গিত করলেন আসিফ

news-image

বিনোদন প্রতিবেদক : অসাধারণ কণ্ঠের পাশাপাশি স্পষ্টবাদী হিসেবেও সংগীতপ্রেমীদের কাছে বিশেষভাবে পরিচিত গায়ক আসিফ আকবর। তিনি প্রায়ই রাজনীতি ও সংগীতশিল্পের নানা অসঙ্গতি নিয়ে সামাজিকমাধ্যমে নিজের মতামত তুলে ধরেন। এবার এক ফুটবলারকে নিয়ে সরব হয়েছেন এই গায়ক।

আজ বৃহস্পতিবার (২১ মে) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ইঙ্গিত করে একটি পোস্ট দেন আসিফ। লিখেছেন, ‘দেশ প্রথম একজন ডিস্কো ক্রিকেটমন্ত্রী পেয়েছে, যিনি ফুটবলার। তিনি মেসি নন, বিরাট গোলকিপার। অথচ বাফুফে তাকে গুনেই না!’

গায়কের এই পোস্ট মুহূর্তেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাতে সাড়ে ৬ হাজারের বেশি মন্তব্য করেছেন নেটিজেনরা। রিয়েক্ট পড়েছে ৮১ হাজারের বেশি এবং শেয়ার হয়েছে প্রায় ১১শ’ বার।

যদিও সেই খেলোয়াড় কে- এই বিষয়ে নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি আসিফ। তবে নেটিজেনরা ধারণা করছেন যে, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ইঙ্গিত করেই পোস্টটি দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে