বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটির দিনে গরুর মাংসের মজাদার ভুনা খিচুড়ি

news-image

অনলাইন ডেস্ক : মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টির শব্দ আর ছুটির অলস দুপুর- এই সময়টাকে আরও উপভোগ্য করতে চাইলে একটু ভিন্ন স্বাদের খাবারই হতে পারে সেরা সঙ্গী। তখনই মনে পড়ে যায় গরম ধোঁয়া ওঠা মাংসের ভুনা খিচুড়ির কথা।

শরীরে ১৩টি সংকেত থাকলেই সাবধান, হতে পারে ভয়ংকর বিপদ
মসলার টাটকা ঘ্রাণ, নরম চাল-ডালের সঙ্গে মিশে থাকা মাংসের স্বাদ যেন এক প্লেটেই ঘরের উষ্ণতা এনে দেয়। পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে বৃষ্টিভেজা এমন দিনে এই একটি পদই হয়ে উঠতে পারে পুরো দুপুরের আনন্দের কেন্দ্রবিন্দু। রইলো সেই রেসিপি-

উপকরণ এই ভুনা খিচুড়ি রান্নার জন্য আপনার লাগবে ১ কেজি গরুর মাংস, ১ কেজি পোলাওয়ের চাল এবং ১ কাপ মুগ বা মসুর ডাল। স্বাদ ও ঘ্রাণ বাড়াতে ব্যবহার করুন আধা কাপ পেঁয়াজ কুচি, দেড় চা চামচ আদা বাটা ও দেড় চা চামচ রসুন বাটা। ঝালের জন্য রাখুন ৬–৭টি কাঁচা মরিচ (স্বাদমতো)। মসলার ঘ্রাণ আনতে লাগবে ৩–৪ টুকরো দারুচিনি, ৪–৫টি এলাচ এবং ৩–৪টি তেজপাতা। এছাড়া হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দেড় চা চামচ করে দিন, আর লবণ দিন স্বাদ অনুযায়ী। রান্নায় ব্যবহার করুন প্রয়োজনমতো সরিষার তেল।

যেভাবে তৈরি করবেন প্রথমে একটি পাত্রে তেল গরম করে তাতে গরম মসলা ও কাটা পেঁয়াজ দিয়ে ভেজে নিন, যতক্ষণ না হালকা বাদামি রং আসে। এরপর মাংস ও সব প্রয়োজনীয় মসলা দিয়ে ভালোভাবে কষাতে থাকুন। মাংস থেকে তেল আলাদা হতে শুরু করলে ঢেকে দিয়ে সেদ্ধ হতে দিন।

অন্যদিকে একটি হাঁড়িতে চাল ও ডাল হালকা ভেজে নিন। এরপর কষানো মাংসের সঙ্গে এগুলো মিশিয়ে দিন। এবার চালের দ্বিগুণ এবং ডালের সমপরিমাণ গরম পানি ঢেলে মাঝারি থেকে কম আঁচে ১৫–২০ মিনিট রান্না করুন।

পানি শুকিয়ে চাল-ডাল নরম হয়ে এলে উপর থেকে কয়েকটি কাঁচা মরিচ ছিটিয়ে দিন। তারপর ঢেকে আরও ১৫ মিনিট দমে রাখুন। সবশেষে নামিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু মাংসের ভুনা খিচুড়ি।

 

এ জাতীয় আরও খবর

ঢাকার বায়ুমান আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুন নাসের খান

আগামী বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে

বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে বিটিভি

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ফিফার বিরুদ্ধে নতুন মামলা করলেন প্লাতিনি

কিউবার উপকূলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এইচ-ওয়ান-বি ভিসার এক লাখ ডলারের আবেদন ফি বাতিল করলেন ফেডারেল আদালত

স্থানীয় নির্বাচনে ব্যক্তিগতভাবে অংশ নিতে পারবেন সবাই: জাহেদ উর রহমান

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্ট রায় আপিলে স্থগিত

অনার্সে বাংলা, ইতিহাস, দর্শন বাতিলের গুজব ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়