বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি থেকে কূটনীতি-কেন চীনের কাছে গুরুত্বপূর্ণ রাশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে যোগ দিতে মঙ্গলবার সন্ধ্যায় দুই দিনের সফরে বেইজিং পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ, নিষেধাজ্ঞা ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে মস্কো ও বেইজিংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠার মধ্যেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

এই সফরটি গত এক বছরের মধ্যে পুতিন ও শি’র দ্বিতীয় সরাসরি বৈঠক। একই সঙ্গে এটি ২০০১ সালের ‘প্রতিবেশী হিসেবে সুসম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা’এর ২৫ বছর পূর্তির সময়েও হচ্ছে। সোভিয়েত ইউনিয়ন ও মাওবাদী চীনের দীর্ঘদিনের মতাদর্শিক দ্বন্দ্ব ও অবিশ্বাসের পর এই চুক্তির মাধ্যমেই দুই দেশের সম্পর্ক আনুষ্ঠানিক রূপ পায়।

পুতিনের সফরের মাত্র কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড বেইজিং সফর শেষ করেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের অনিশ্চিত পররাষ্ট্রনীতি চীন ও রাশিয়াকে আরও কাছাকাছি নিয়ে এসেছে।

ইউক্রেন যুদ্ধ, ইরানকে ঘিরে উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন-এসব কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এতে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে চীন। ফলে নিরাপদ স্থলপথে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে রাশিয়ার ওপর নির্ভরতা বাড়াচ্ছে বেইজিং।

বিশ্লেষকদের মতে, এক সপ্তাহের ব্যবধানে ট্রাম্প ও পুতিন দুই বিশ্বনেতাকে আমন্ত্রণ দেওয়া মোটেও কাকতালীয় নয়। এর মাধ্যমে বিশ্বরাজনীতিতে নিজেকে নির্ভরযোগ্য ও প্রভাবশালী শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে চীন।

চীন-রাশিয়া সম্পর্কের পরিবর্তন

এক সময় কমিউনিস্ট আদর্শ ও পশ্চিমা পুঁজিবাদের বিরোধিতার কারণে সোভিয়েত ইউনিয়ন ও চীন ঘনিষ্ঠ মিত্র ছিল। তবে পরে দুই দেশের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয় এবং শীতল যুদ্ধের সময় প্রায় ৪ হাজার ৩০০ কিলোমিটার সীমান্তজুড়ে উত্তেজনা দেখা দেয়।

বর্তমানে সেই সীমান্তই কৌশলগত সহযোগিতা ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।

পুতিন বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি রয়েছেন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদিকে শি জিনপিংও খুব কম বিদেশ সফর করেন। তবুও দুই নেতা ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখতে বিশেষ গুরুত্ব দিয়েছেন।

এই দুই নেতা বহুবার একে অপরকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন। বিশেষ করে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে মস্কো আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার জন্য রাশিয়াকে চীনের দিকে ঝুঁকতে হয়।

সফরের আগে রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, ‘রাশিয়া ও চীন আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।’তিনি আরও বলেন, ‘রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও জনগণের পারস্পরিক যোগাযোগ সব ক্ষেত্রেই দুই দেশ সহযোগিতা বাড়াচ্ছে।’

 

কেন চীনের প্রয়োজন রাশিয়া?

যুদ্ধকালীন অর্থনৈতিক চাপের মধ্যে রাশিয়ার জন্য বড় অর্থনৈতিক ভরসায় পরিণত হয়েছে চীন। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণের বেশি বেড়ে ২৩৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এখন প্রযুক্তি ও উৎপাদনের জন্য চীনের ওপর অনেকটাই নির্ভরশীল। প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রযুক্তিপণ্যের ৯০ শতাংশের বেশি রাশিয়া চীন থেকে সংগ্রহ করছে। এর মধ্যে সামরিক ও ড্রোন প্রযুক্তির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশও রয়েছে।

এ ছাড়া ইউরোপীয় বাজার বন্ধ হয়ে যাওয়ায় রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতা হিসেবেও আবির্ভূত হয়েছে চীন। বিশ্লেষকদের মতে, এতে দরকষাকষিতে বেইজিং অনেক বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং ছাড়মূল্যে রুশ জ্বালানি কিনতে পারছে।

যে কারণে রাশিয়ার জন্যও গুরুত্বপূর্ণ চীন?

সম্পর্কটি শুধু একপাক্ষিক নয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে অস্থিরতা বাড়ায় চীনের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। কারণ চীনের বিপুল পরিমাণ তেল ও গ্যাস আমদানি সমুদ্রপথের ওপর নির্ভরশীল।

এই পরিস্থিতিতে বহুদিন ধরে আলোচনায় থাকা ‘পাওয়ার অব সাইবেরিয়া–২’ গ্যাস পাইপলাইন প্রকল্প আবারও গুরুত্ব পাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মঙ্গোলিয়ার মাধ্যমে প্রতিবছর প্রায় ৫০ বিলিয়ন ঘনমিটার রুশ গ্যাস চীনে সরবরাহ করা সম্ভব হবে।

 

অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি ভূরাজনৈতিক কারণেও রাশিয়াকে গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে চীন। দুই দেশই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং প্রায়ই যুক্তরাষ্ট্রনেতৃত্বাধীন নীতির বিরোধিতায় একসঙ্গে অবস্থান নেয়।

যদিও চীন আনুষ্ঠানিক সামরিক জোটে জড়াতে সতর্ক, তবুও দুই দেশ নিয়মিত যৌথ সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। ২০১২ সালে শুরু হওয়া ‘জয়েন্ট সি’ নৌ-মহড়ার ধারাবাহিকতায় গত বছর জাপান সাগরে নতুন সামরিক মহড়া চালায় দুই দেশ। সেখানে সাবমেরিন উদ্ধার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও সামুদ্রিক যুদ্ধকৌশল নিয়ে অনুশীলন করা হয়।

বিশ্লেষকদের মতে, চীন-রাশিয়া সম্পর্কের সবচেয়ে বড় শক্তি এর নমনীয়তা। পশ্চিমা বিশ্ব অনেক সময় এই সম্পর্ককে শুধুই পশ্চিমবিরোধী অবস্থানের ফল হিসেবে দেখলেও বাস্তবে এটি অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব।

 

এ জাতীয় আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

মুনাফাহীন ব্যবসা বড় চ্যালেঞ্জ, তবে জয় সম্ভব: মঈন খান

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-২, আহত-২

কসবা পৌর সভার ৩৯ কোটি ৭৬ লাখ টাকার আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা

লালনগানে ‘৬৫ শতাংশ সুর’ দাবি, শফি মণ্ডলকে ঘিরে বিতর্ক

মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন

মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন

বন্ধু-সতীর্থ রোনালদো–মদরিচ এবার বিশ্বকাপে মুখোমুখি

সাইবার আইন পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি

স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত, স্ত্রীর মৃত্যুদণ্ড

অপপ্রচার রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর