,

র‌্যাবের বর্তমান কাঠামো পরিবর্তন হতে যাচ্ছে

news-image
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, র‌্যাব আগের মতো থাকবে না এবং সম্ভবত নামও পরিবর্তিত হতে পারে।

সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সেখানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ডা. জাহেদ উর রহমান বলেন, “র‌্যাব বিলুপ্তির বিষয়টি নিয়ে যেটা বলা হয়েছে, এখনো এক অর্থে র‌্যাব আগের মতো নেই। গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, র‌্যাবের জন্য একটি নতুন আইন প্রণয়ন করা হবে।”

তিনি আরও বলেন, “এতদিন র‌্যাব পুলিশ ব্যাটালিয়নের অধীনে কাজ করছিল। নতুন আইনটি র‌্যাবের কার্যক্রম আরও সুসংহত ও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করবে। তাই বিএনপির যে র‌্যাব বিলুপ্তির দাবি ছিল, তা বাস্তবে হচ্ছে না, এবং নামও সম্ভবত পরিবর্তিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এই আইনের বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছেন।”

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়