,

ডুয়েটের ঘটনায় পুলিশের মামলা, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

news-image

গাজীপুর (মহানগর) প্রতিনিধি : ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল গতকাল রোববার নিজ দায়িত্বভার বুঝে নিয়ে দাপ্তরিক কাজ অব্যাহত রেখেছেন। অপরদিকে, ক্যাম্পাসে আন্দোলন অব্যাহত রেখেছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ইসলামী ছাত্রশিবির।দুই দিন ধরে ডুয়েটের প্রধান ফটক বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল ও কাজ। এ পরিস্থিতিতে আজ সোমবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে শিবির, ছাত্রদল ও শিক্ষক সমিতি।

এদিকে রোববারের সংঘর্ষের ঘটনায় সদর মেট্রো থানায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় সরকারি কাজে বাধা, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশ ও সাধারণ শিক্ষার্থীদের আহত করার অভিযোগে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

রোববার দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল সাংবাদিকদের জানান, তিনি নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, ‘নিরাপত্তার স্বার্থে প্রধান ফটকে আইডি কার্ড দেখে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা চলছে। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।’

নবাগত ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ইসলামী ছাত্রশিবির সোমবার দুপুরে ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে সংবাদ সম্মেলন করেন। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন শিবিরকর্মী সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আমান উল্লাহ।

তিনি বলেন, ‘আমাদের দাবি ছিল ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই প্রশাসন গঠন করতে হবে। কিন্তু বাইরের একজনকে ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

তিনি আরও বলেন, ‘ঈদের আগেই সংকটের সমাধান করতে হবে। অন্যথায় ঈদের পর পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে পুরো ক্যাম্পাস শাটডাউন করে দেওয়া হবে।’

একই দিন বিকেলে সংবাদ সম্মেলন করেন ডুয়েট শাখা ছাত্রদল। সংগঠনটির নেতারা অভিযোগ করেন, সাবেক ভিসির অনিয়ম ও দুর্নীতি আড়াল করতেই নতুন ভিসিকে দায়িত্ব পালন করতে বাধা দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডুয়েট শাখা ছাত্রদলের সভাপতি জামিরুল ইসলাম জামিল, সিনিয়র সহ সভাপতি রুকন আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলামসহ অন্যরা।

তারা দাবি করেন, সদ্য বিদায়ী ভিসি অধ্যাপক জয়নাল আবেদীন নিয়োগ বাণিজ্য, ভর্তি অনিয়ম ও উন্নয়নকাজে দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। নতুন ভিসি দায়িত্ব পালন করলে এসব অনিয়ম প্রকাশ পেয়ে যাবে—এই আশঙ্কায় একটি মহল পরিস্থিতিকে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছে।

ছাত্রদলের অভিযোগ, জামায়াত-শিবির সমর্থিত একটি গোষ্ঠী সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।

তারা আরও বলেন, রোববার নতুন ভিসি ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে গেটের ভেতরে অবস্থানরত শিবিরকর্মী ও বহিরাগতরা বাধা দেয়। এ সময় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে শিক্ষার্থী, পুলিশ সদস্য, সদর ইউএনও ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন।

ছাত্রদলের নেতারা দাবি করেন, তারা শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং কোনো ধরনের সহিংস রাজনীতিতে বিশ্বাসী নয়।

এদিকে ডুয়েট শিক্ষক সমিতি এক বিবৃতিতে ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা ও গণতান্ত্রিক চর্চার স্থান। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপস্থাপন ও শান্তিপূর্ণ আন্দোলন সংবিধানসম্মত। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বহিরাগতদের হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে শিক্ষক সমিতি।

 

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়