,

রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন ৯৫ বার পেছালো

news-image
আদালত প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আরও পিছিয়ে আগামী ২ জুলাই ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলার প্রতিবেদন দাখিলের দিন ৯৫ বার পিছিয়ে গেছে।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি জালিয়াতি করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। পরে ফিলিপিন্সে পাঠানো ওই অর্থের বড় অংশ এখনও উদ্ধার হয়নি।

মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। তবে সংস্থাটি দফায় দফায় সময় নিয়ে প্রতিবেদন দাখিল করতে পারছে না। বাংলাদেশ ব্যাংক ফিলিপিন্সের স্থানীয় মুদ্রা পেসো আকারে তিনটি ক্যাসিনোতে পাঠানো অর্থের একটি অংশ উদ্ধার করতে সক্ষম হলেও ৬ কোটি ৬৪ লাখ ডলার এখনও পাওয়া যায়নি।

নিউ ইয়র্কের আদালতে বাংলাদেশ ব্যাংকের মামলা খারিজ হওয়ার পর পুনরায় এখতিয়ারভুক্ত আদালতে মামলা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়