,

কঙ্গো-উগান্ডায় ইবোলায় ৯০ জনের মৃত্যু

news-image
আন্তর্জাতিক ডেস্ক : গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় আবারও ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ছে। নতুন প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৯০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পরিস্থিতির তীব্রতা বৃদ্ধির কারণে ডিআর কঙ্গো ও প্রতিবেশী উগান্ডা এটিকে ‘আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব কঙ্গোর ইতুরি প্রদেশ থেকে শুরু হওয়া এই সংক্রমণে ইবোলার বিরল ‘বুন্ডিবুগিও’ ধরন শনাক্ত হয়েছে। উদ্বেগের বিষয় হলো, এই ধরনের ইবোলার বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত ভ্যাকসিন বা নির্দিষ্ট কার্যকর চিকিৎসা নেই।

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ভাইরাসটি ইতোমধ্যেই উগান্ডায় ছড়িয়ে পড়েছে। কঙ্গোর রাজধানী কিনশাসাতেও আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়েছে।

তবে পরিস্থিতি গুরুতর হলেও ডব্লিউএইচও এটিকে এখনই বৈশ্বিক মহামারি ঘোষণা করেনি। সংস্থাটি জানিয়েছে, মহামারির জন্য প্রয়োজনীয় সব মানদণ্ড এখনো পূরণ হয়নি। একই সঙ্গে সীমান্ত বন্ধ বা বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ না করার আহ্বান জানিয়েছে তারা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র