,

রাজশাহীতে সব রুটের বাস বন্ধ

news-image
রাজশাহী ব্যুরো : রাজশাহীতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবকট ঘোষিত কমিটি নিয়ে দ্বন্দ্বের কারণে সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে ক্ষুব্ধ শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন, এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

শ্রমিকদের একাংশ অভিযোগ করেছেন, রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কিন্তু তারা এই কমিটিকে প্রত্যাখ্যান করেছেন।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘এই কমিটির অধীনে আমরা বাস চালাতে চাই না, এজন্য বাস চলাচল বন্ধ রয়েছে।’

নবনিযুক্ত কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জানান, স্থানীয় মন্ত্রী এবং এমপিদের সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয় ফেডারেশন এই কমিটি ঘোষণা করেছে। কমিটিতে কিছু শ্রমিক বাদ পড়ায় তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তবে শিগগিরই সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধান হবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির জানান, সকল পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ