,

সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির ৬ জন হত্যা মামলায় কারাগারে

news-image
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) মো. সাব্বির বিন শামসকে ৬ জনকে হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ রোববার বিকেলে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ হাজির করা হলে বিচারক মো. আলাউদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, গতকাল শনিবার পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।

মামলায় বলা হয়েছে, সাব্বির ২০২৪ সালের ৫ আগস্ট লালমনিরহাটে একটি বাড়িতে অগ্নিসংযোগ ঘটিয়ে ৬ জনকে হত্যা করেন। এর মধ্যে ৫ জন শিক্ষার্থী ছিলেন। ওই ঘটনায় ২০২৫ সালের ২৭ মে সদর থানায় মামলা দায়ের করা হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, সাবেক ডিজি সাব্বিরকে ৬ জন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে