বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ১৫

news-image
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, ইউএনওসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা শুরু হয় এবং বিকেল ৩টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীরা দাবি করেছেন, নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের ক্যাম্পাসে যোগদানের খবর ছড়িয়ে পড়ার পর কিছু শিক্ষার্থী গেটে তালা ঝুলিয়ে দেন। দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ছাত্রশিবির নতুন ভিসিকে প্রত্যাখ্যান করে অরাজকতা সৃষ্টি করেছে। তবে ছাত্রশিবির ও জামায়াতের নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ মে ডুয়েটের উপাচার্য হিসেবে ড. মোহাম্মদ ইকবালের নিয়োগ দেওয়া হয়। ওই দিন রাত থেকেই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অভ্যন্তরীণ যোগ্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ হওয়া উচিত।

ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর বলেন, নতুন ভিসি ক্যাম্পাসে যোগদানের সময় তাদের ওপর হামলা চালানো হয় এবং পুলিশসহ অনেকেই আহত হন। তারা অভিযোগ করেন, সাবেক ভিসির অনিয়ম ও দুর্নীতি নিয়ে নতুন ভিসি যোগ্য ও মেধাবী শিক্ষক।

অন্যদিকে গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির হোসেন আলী বলেন, “নতুন ভিসি নিয়োগ বাতিল চেয়ে আন্দোলন হচ্ছে। এখানে ছাত্রশিবিরের কোনো অংশগ্রহণ নেই।”

ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খসরু মিয়া জানান, পরীক্ষা চলাকালীন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ ঘটে। শিক্ষক সমিতি শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের পক্ষে থাকলেও সরকারের সিদ্ধান্তের বিপক্ষে নয়।

জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সকালে নতুন ভিসি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গেলে শিক্ষার্থীদের একটি অংশ গেটে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ১৪–১৫ জন আহত হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট

শেষ ষোলোর আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

৩ দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে সমঝোতায় ইরান-ওমান

জুলাই বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

ফের স্বর্ণের দামে পতন, ভরি কত?

হেক্সা মিশনে ব্রাজিলের সামনে কঠিন পথ

স্ত্রীর আত্মহত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার