,

প্রথম সেশনেই ৪ উইকেট তুলে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টের প্রথম দিন শেষে কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের নৈপুণ্যে পাকিস্তানের ৪ উইকেট তুলে নিয়ে লাঞ্চে গেছে টাইগাররা।

সিলেট টেস্টের প্রথম দিনে লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে বিনা উইকেটে ২১ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান।

আজ রোববার দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। দলীয় ২৩ রানের মধ্যে দুই ওপেনারকে সাজঘরে পাঠান এই টাইগার পেসার। আব্দুল্লাহ ফজল ৯ ও আজান আওয়াইস ১৩ রান করে ফিরে যান।

এরপর অধিনায়ক শান মাসুদকে সঙ্গে নিয়ে শুরু এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন বাবর আজম। ৩৮ রানের জুটি গড়েন তারা। এরপর পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ।

শান মাসুদ ২১ ও সৌদ শাকিল ৮ রান করে সাজঘরে ফিরে যান। এরপর সালমান আগাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন বাবর। ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে পাকিস্তান।

বাবর ৫৮ বল খেলে ৩৭ ও সালমান ১৫ বলে ৬ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছেন। ৪০ মিনিটের সেই বিরতির পর ফিরেই দ্রুতই তাদের ফেরাতে চাইবে বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে