,

যুক্তরাষ্ট্রের ফুটবলে সর্বোচ্চ আয়কারী মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে এখনও সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার লিওনেল মেসি। বছরে তার মূল বেতন ২ কোটি ৫০ লাখ ডলার, যা লিগের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী খেলোয়াড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।

মেজর লিগ সকার খেলোয়াড় সমিতির প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী মাসে ৩৯ বছরে পা দিতে যাওয়া মেসি গত অক্টোবরে ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি করেন। নতুন চুক্তির ফলে তার মূল বেতন দ্বিগুণ হয়েছে। সব মিলিয়ে নিশ্চিত পারিশ্রমিক হিসেবে তিনি পাচ্ছেন ২ কোটি ৮৩ লাখ ডলার।

দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী খেলোয়াড় হলেন লস অ্যাঞ্জেলেস এফসির দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিন। তার বার্ষিক মূল বেতন ১ কোটি ৪০ লাখ ডলার এবং নিশ্চিত আয় ১ কোটি ১২ লাখ ডলার।

৩৩ বছর বয়সী সাবেক টটেনহ্যাম ফরোয়ার্ড সনের আয় ইন্টার মায়ামির রদ্রিগো দে পল ও সান দিয়েগো এফসির হিরভিং লোসানোর চেয়েও সামান্য বেশি।

তবে এই হিসাবের মধ্যে বিজ্ঞাপন, স্পন্সরশিপ বা অন্যান্য বাণিজ্যিক আয় ধরা হয়নি। এছাড়া ইন্টার মায়ামির অংশীদার হওয়ার সুযোগও রয়েছে মেসির, যে ক্লাবটির অন্যতম মালিক সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহ্যাম।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এরপর নিয়মিত মৌসুমে ৬৪ ম্যাচে করেছেন ৫৯ গোল। তার নেতৃত্বেই ২০২৫ সালে মেজর লিগ সকার কাপ জেতে মায়ামি।

গত মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করে লিগের শীর্ষ গোলদাতা ছিলেন মেসি। এছাড়া মেজর লিগ সকারে খেলা তার দুই পূর্ণ মৌসুমেই তিনি হয়েছেন সবচেয়ে মূল্যবান খেলোয়াড়।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে