বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মসূচিতে উপস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ চিকিৎসক!

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : শ্রীপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া ডা. বিজয় মালাকার, ডা. মোহাম্মদ ফজলুল হক সুমন, ডা. মো. শফিকুল ইসলাম (বাঁ থেকে)

গাজীপুরের শ্রীপুরে আজ সোমবার ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সরকারের সিদ্ধান্ত বিরুদ্ধে করা ওই মানববন্দন কর্মসূচিতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ আরও দুই চিকিৎসক ও কর্মচারী ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে হওয়া কর্মসূচিতে সরকারি হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের অংশ নেওয়া নিয়ে সমালোচনা চলছে।

মানববন্ধনে অংশ নেওয়া ডাক্তাররা হলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম, ওই হাসপাতালের চিকিৎসক বিজয় মালাকার ও ডা. মোহাম্মদ ফজলুল হক সুমন এবং স্বাস্থ্য সহকারী আরিফ।

জানা যায়, সরকারের সিদ্ধান্ত মোতাবেক সপ্তাহে দুইদিন সোমবার এবং বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের অফিস কক্ষে ভিজিট করতে পারবেন। সরকার গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন ওষুধ কম্পানির প্রতিনিধি সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ কর্মসূচিতে শ্রীপুরে কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।

দুপুর ১টার দিকে ডা. মো. শফিকুল ইসলাম ডা. বিজয় মালাকার, ডা. ফজলুল হক সুমন, স্বাস্থ্য সহকারী আরিফ রব্বানীসহ হাসপাতালের কর্মচারীরা ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে ডাক্তার বিজয় মালাকার ও ডাক্তার ফজলুল হক সুমন বক্তব্য দেন।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম মানববন্ধনে অংশ নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, তিনি সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে ফেরার পথে সামনে পড়েন। অন্য যে সব চিকিৎসক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন সিভিল সার্জনের সঙ্গে পরামর্শ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান।

গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি। খোঁজ-খবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬

এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট

শেষ ষোলোর আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

৩ দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে সমঝোতায় ইরান-ওমান

জুলাই বিপ্লব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

ফের স্বর্ণের দামে পতন, ভরি কত?

হেক্সা মিশনে ব্রাজিলের সামনে কঠিন পথ

স্ত্রীর আত্মহত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার