,

উদ্ধার মার্কিন নাগরিকের শরীরে হান্টাভাইরাস শনাক্ত

news-image
আন্তর্জাতিক ডেস্ক :  হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী এমভি হন্ডিয়াস থেকে উদ্ধার হওয়া এক মার্কিন নাগরিকের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। একই জাহাজের আরেক যাত্রীর মধ্যে ভাইরাসের মৃদু উপসর্গ দেখা গেছে।

দুই যাত্রীকে বিশেষ বায়োসুরক্ষা ইউনিটে রাখা হয়েছে। জাহাজে থাকা ১৭ মার্কিন নাগরিককে নেব্রাস্কার মেডিকেল সেন্টারে পর্যবেক্ষণে রাখা হবে। বর্তমানে জাহাজটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নোঙর করা রয়েছে।

এ পর্যন্ত জাহাজের যাত্রীদের মধ্যে এক ডাচ দম্পতি ও এক জার্মান নারী মারা গেছেন, যাদের শরীরে হান্টাভাইরাস শনাক্ত হয়েছিল। ফ্রান্স, ব্রিটেন, স্পেন ও অন্যান্য দেশ তাদের নাগরিকদের পৃথক ফ্লাইটে ফিরিয়ে আইসোলেশনে রাখছে।

ডব্লিউএইচও সতর্ক করে বলেছে, হান্টাভাইরাস সাধারণত ইঁদুরের মাধ্যমে ছড়ায়, তবে অ্যান্ডিস স্ট্রেইন মানুষ থেকে মানুষে সংক্রমিত হতে পারে। তবে সিডিসি উল্লেখ করেছে, মানুষ থেকে মানুষে সংক্রমণ বিরল এবং পরিস্থিতি কোভিড-১৯-এর মতো নয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ