,

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান

news-image
আন্তর্জাতিক ডেস্ক : ইরান তার সর্বশেষ প্রতিক্রিয়া পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ করার প্রস্তাবে। আজ রোববার পাকিস্তানের মাধ্যমে এই জবাব প্রেরণ করা হয়েছে, জানিয়েছে বিবিসি, আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা এবং অভ্যন্তরীণ পর্যালোচনার পরই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, আলোচনার এই পর্যায়ের মূল লক্ষ্য হলো মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধ বন্ধ করা। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

পাকিস্তান থেকে আল-জাজিরার প্রতিবেদক কামাল হায়দার নিশ্চিত করেছেন, ইরানের প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে প্রেরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইতোমধ্যে জানিয়েছিলেন, তেহরানের জবাবের জন্য অপেক্ষা করছেন।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবটি এক পাতার একটি নথি, যাতে মোট ১৪টি অনুচ্ছেদ রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ