,

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

news-image

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার বাবা, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ।

শনিবার বিষয়টি সামাজিক মাধ্যমে প্রথম প্রকাশ করেন কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে কারিনার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানান কায়সার হামিদ।

তিনি বলেন, আগে থেকেই কারিনার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। নিয়মিত চিকিৎসা ও ওষুধে অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে সংক্রমণ বাড়ার পাশাপাশি তিনি হেপাটাইটিস-এ তেও আক্রান্ত হন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তবে অবস্থার আরও অবনতি হলে শুক্রবার রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয় এই অভিনেত্রীকে।

মেয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন কায়সার হামিদ।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য রচনাতেও পরিচিত মুখ কারিনা কায়সার। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে