,

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন রাজা সুব্রামানি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন এন এস রাজা সুব্রামানি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ৩০ মে বর্তমান সেনাপ্রধান অনিল চৌহান-এর মেয়াদ শেষ হলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

বর্তমানে এন এস রাজা সুব্রামানি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপ-সেনাপ্রধানসহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

১৯৮৫ সালে ভারতীয় সেনাবাহিনীর ঐতিহ্যবাহী গারওয়াল রাইফেলস ইউনিটের মাধ্যমে তার সামরিক ক্যারিয়ার শুরু হয়। দীর্ঘ চার দশকের কর্মজীবনে তিনি বিভিন্ন সংঘাতপূর্ণ ও কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করেছেন।

শুধু সামরিক দায়িত্ব নয়, উচ্চশিক্ষা ও প্রশিক্ষণেও রয়েছে তার সমৃদ্ধ অভিজ্ঞতা। তিনি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ কর্মজীবনে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে রয়েছে বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদক।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ