,

সরকার প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে চায় : মির্জা ফখরুল

news-image

বাসস
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বর্তমান সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে গুরুত্ব দিচ্ছে।

তিনি বুধবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত ‘সি.ও.এম.পি.এ.এস.এস. ডায়ালগ, চ্যাপ্টার-১: দ্য ওয়েস্টার্ন ক্যালিব্রেশন’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে এই মন্তব্য করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশ ও দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, “জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। গ্যাস উত্তোলন বাড়াতে আগামী তিন মাসের মধ্যে নতুন টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।” তিনি আরও যোগ করেন, “সরকারি সংস্থাগুলোর ধীরগতি বিনিয়োগের প্রধান প্রতিবন্ধকতা। এই সমস্যা কাটিয়ে দেশকে বিনিয়োগবান্ধব করার চেষ্টা চলছে।”

মির্জা ফখরুল বলেন, “অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি খাতের অগ্রগতি এবং নীতিগত সংস্কারের মাধ্যমে আমরা বিনিয়োগকারীদের আস্থার পরিবেশ তৈরি করেছি। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সব ধরনের সুবিধা নিশ্চিত করা হচ্ছে।”

তিনি রোহিঙ্গা সংকট সমাধান, রাজনৈতিক স্থিতিশীলতা ও দেশের উন্নয়ন বৃদ্ধির কথাও তুলে ধরেন। মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ধারাবাহিকভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং দেশের শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

সংলাপটি আন্তর্জাতিক ও আঞ্চলিক অর্থনীতি, বিনিয়োগ এবং কৌশলগত সহযোগিতা জোরদারের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। এতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, কূটনীতিক এবং বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে