,

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। সোমবার সকালে ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য প্রকাশ করেন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরান এই প্রচেষ্টাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের আখ্যায়িত করে প্রতিরোধের ইঙ্গিত দেয়। কয়েক ঘণ্টা পর ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে আলোচনার অগ্রগতির কারণে অভিযান স্থগিত রাখা হচ্ছে। তিনি বলেন, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং চূড়ান্ত চুক্তির সম্ভাব্য অগ্রগতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার থেকে শুরু হওয়া প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেছিলেন, যাতে উপসাগরে আটকে থাকা ট্যাংকারগুলো বের করা যায়।

উল্লেখ্য, সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে গেছে এবং এটি বৈশ্বিক জ্বালানি সংকটের সৃষ্টি করেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ