,

বিশ্বকাপের সব ম্যাচ দেখলেই মিলবে প্রায় ৫০ হাজার ডলার

news-image

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রে এক অনন্য চাকরির সুযোগ এসেছে, যেখানে একজনকে শুধু বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ দেখার জন্য প্রায় ৫০ হাজার ডলার দেওয়া হবে। এই উদ্যোগ নিয়েছে ফক্স স্পোর্টস ও চাকরি বিষয়ক ওয়েবসাইট ইনডিড।

নির্বাচিত ব্যক্তি নিউইয়র্কের টাইম স্কয়ারে বিশেষভাবে নির্মিত একটি কাচের ঘরে বসে বিশ্বকাপের ১০৪টি ম্যাচ দেখবেন। পাশাপাশি সামাজিক মাধ্যমে নিয়মিত পোস্ট করে দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন, যা একটি দর্শকভিত্তিক অনুষ্ঠান হিসেবে অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠান দুটি এই কাজকে গ্রীষ্মের সবচেয়ে আকর্ষণীয় চাকরি হিসেবে বর্ণনা করেছে। আগ্রহীরা ইনডিডের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত ব্যক্তির নাম ৬ জুন ঘোষণা করা হবে।

এবারের বিশ্বকাপ ফুটবল আসরে অংশ নেবে ৪৮টি দল এবং এটি অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে