,

নেত্রকোনায় ধর্ষণকাণ্ডে অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : নেত্রকোনার মদনে ঘটে যাওয়া আলোচিত ধর্ষণ মামলার অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে তাকে আটক করা হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, “মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার আসামিকে র‌্যাব গ্রেপ্তার করেছে। আজ দুপুরে তাকে থানায় হস্তান্তর করা হবে।”

অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগর মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাড় বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ারের ছেলে। তিনি হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে তিনি ওই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি তার নানার বাড়ি থেকে সেখানে লেখাপড়া করত। সম্প্রতি শিশুটির শারীরিক সমস্যা দেখা দেয়, যা মায়ের দৃষ্টি আকর্ষণ করে। ১৮ এপ্রিল মদন উপজেলা শহরের একটি ক্লিনিকে শিশুটিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে অন্তঃসত্তা ঘোষণা করেন।

পরবর্তীতে শিশুটির মা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছিল। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক নিজেকে নির্দোষ দাবি করা একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড