,

বিশ্ববাজারে তেলের দাম দুই দিন ধরে কমছেই

আন্তর্জাাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমতে পারে এমন ইঙ্গির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম টানা দ্বিতীয় দিনে কমেছে। আজ বুধবার গ্রিনিচ সময় দুপুর ১:০৩ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৮৯ ডলার বা ১.৭ শতাংশ কমে ১০৭.৯৮ ডলারে নেমে আসে। আগের সেশনে দাম প্রায় ৪ শতাংশ কমেছিল।

একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১.৮৩ ডলার বা ১.৮ শতাংশ কমে ১০০.৪৪ ডলারে নেমেছে। আগের দিন এটি ৩.৯ শতাংশ কমেছিল।

বিশ্ববাজারে এই পতনের পেছনে মূল কারণ হিসেবে বিশ্লেষকরা ইরানের সঙ্গে চলমান সংঘাতের সম্ভাব্য সমাধানের ইঙ্গিতকে উল্লেখ করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হরমুজ প্রণালির নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন। তিনি বলেন, এটি ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার অগ্রগতি নির্দেশ করে, তবে বিস্তারিত তথ্য জানাননি। তাছাড়া, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনও ইরানের বন্দরগুলোতে কার্যকর রয়েছে।

তেহরান থেকে এই ঘোষণার তাত্ক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ উপসাগরীয় অঞ্চলের জাহাজ চলাচলে ধীরে ধীরে স্বস্তি এনে দিতে পারে এবং তেলের সরবরাহ বাড়াতে সাহায্য করতে পারে। তবে অনিশ্চয়তা এখনও পুরোপুরি দূর হয়নি।

গত সপ্তাহে সরবরাহ সংকটের কারণে ব্রেন্ট ক্রুডের দাম ২০২২ সালের মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এ সময় হরমুজ প্রণালির আংশিক অচলতা এবং যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমার ফলে আন্তর্জাতিক তেল বাজারে চাপ দেখা দিয়েছিল। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট জানিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহে অপরিশোধিত তেলের মজুত ৮.১ মিলিয়ন ব্যারেল কমেছে, পেট্রোলের মজুত কমেছে ৬.১ মিলিয়ন ব্যারেল এবং ডিস্টিলেট জ্বালানির মজুত কমেছে ৪.৬ মিলিয়ন ব্যারেল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র