,

কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

news-image

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : কসবায় সামাজিক সংগঠন তরুণ মানব সেবার আয়োজনে স্বর্ণ পদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ফাইনাল রাউন্ড কসবা উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৫টায় এইচ এম হাসান মাহমুদের সভাপতিত্বে পুরস্কার, সনদপত্র ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মো. কামাল উদ্দিন, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, এলমান ভূইয়া, সুপার মাওলানা মো. আবদুল করিম, প্রভাষক আশরাফ উদ্দিন, প্রভাষক আবুল বাশার এবং খতিব মাওলানা সাঈদ আহমাদ, মোহাম্মদ মুন্না, আনোয়ার হোসেন মাস্টার প্রমুখ।

এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিচারকমন্ডলী, প্রতিষ্ঠান প্রধান, গণমাধ্যম কর্মী, বিভিন্ন পেশাজজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার মত গুরুত্বপূর্ণ বিষয়ে উদ্যোগ গ্রহণ করায় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। উপজেলা প্রশাসন এ মহতি কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে সর্বদা তাদের সাথে থাকার আশ্বাস দেন।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে নগদ ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৩ হাজার টাকা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। ২০ জন অংশগ্রহণকারীকে কৃতিত্বের সনদপত্র প্রদান করা হয়।

তরুণ মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম হাসান মাহমুদ বলেন, মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগে শিক্ষার্থীগণ কুরআনের প্রতি আগ্রহী এবং সুললিত কন্ঠে বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখায় উৎসাহিত হবে। ভবিষ্যতে আরও বৃহত পরিসরে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন; এনটিভির কসবা প্রতিনিধি ও কসবা প্রেসক্লাবের সদস্য সাইদুল ইসলাম এবং সংগঠনের অন্যতম সদস্য মো. আতিক হোসাইন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে