,

কসবায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মালামাল জব্দ

news-image

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজিবির অভিযানে ৯০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন অবৈধ মালামাল জব্দ।

সোমবার (০৪ মে) সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি সূত্রে জানা যায়, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” কে সামনে রেখে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এতে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর সার্বিক দিকনির্দেশনা ও পরিকল্পনায় কসবা উপজেলার মাদলা বিওপি’র একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ঔষধ, কসমেটিক্স সামগ্রী, উন্নতমানের থ্রি-পিস কাপড় এবং একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৮ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন সুলতানপুর ব্যাটালিয়ন অধিনায়ক।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে