,

“হারিনি, পদত্যাগ করব না”: মমতা বন্দ্যোপাধ্যায়

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের জল্পনা উড়িয়ে দিয়ে স্পষ্ট জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। মঙ্গলবার বিকেলে কালীঘাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মমতা বলেন, “কেন পদত্যাগ করব? আমরা হারিনি। ইস্তফার প্রশ্নই ওঠে না।”

এসময় তার সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মমতা অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্টভাবে ১০০-এর বেশি আসন ‘লুট করেছে’। তিনি বলেন, “যদি তারা সৎভাবে জিতত, তবে আমাদের কোনও অভিযোগ হতো না। ভোটে হার-জিত স্বাভাবিক, কিন্তু আমরা হারিনি, ভোট লুট হয়েছে।”

তিনি আরও ঘোষণা দেন, দলের কর্মীরা রাস্তায় থাকবেন, রাস্তাতেই লড়াই চলবে এবং ঘুরে দাঁড়ানো হবে। মমতার মতে, এই লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে নয়, বরং নির্বাচন কমিশনের অনিয়মের বিরুদ্ধে। তিনি দাবি করেন, কমিশন মানুষের ভোটের অধিকার লুট করেছে এবং নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় পদক্ষেপ নিয়েছে।

যে রণকৌশল নিয়ে দল এগোবে, তা আপাতত গোপন রাখা হচ্ছে। মমতা জানিয়েছেন, এখন সংবাদমাধ্যমে এই বিষয়ে বিস্তারিত কিছু বলা হবে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র