শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিৎজার ২০২৬: রয়টার্সের জোড়া জয়, নিউইয়র্ক টাইমস শীর্ষে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কারের ২০২৬ সালের বিজয়ী তালিকা ঘোষণা করা হয়েছে। কলাম্বিয়া ইউনিভার্সিটির বোর্ড এই পুরস্কারের বিজয়ী নির্ধারণ করে। এবার বিভিন্ন সাংবাদিকতা বিভাগে রয়টার্স, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টসহ বেশ কিছু শীর্ষ সংবাদমাধ্যমকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

রয়টার্স ‘ন্যাশনাল রিপোর্টিং’ বিভাগে পুরস্কার পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে করা অনুসন্ধানী প্রতিবেদনের জন্য। একই সংস্থা ‘বিট রিপোর্টিং’ বিভাগে পুরস্কৃত হয়েছে শিশু ও সাধারণ ব্যবহারকারীদের ক্ষতিকর এআই চ্যাটবট এবং প্রতারণামূলক বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বড় প্রতিষ্ঠান মেটার ভূমিকা তুলে ধরার জন্য।

ন্যাশনাল রিপোর্টিং বিভাগে রয়টার্সের নেড পার্কার, লিন্ডা সো, পিটার ইসলার এবং মাইক স্পেকটরসহ একাধিক সাংবাদিক এই স্বীকৃতি পেয়েছেন। বিট রিপোর্টিং বিভাগে রয়টার্সের জেফ হরউইজ ও এনজেন থাম পুরস্কৃত হয়েছেন।

নিউইয়র্ক টাইমস তিনটি বিভাগে পুলিৎজার জিতেছে। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য তারা ট্রাম্প, তার পরিবার ও মিত্রদের ক্ষমতার অপব্যবহার প্রকাশ করেছেন। মতামতধর্মী লেখার জন্য পুরস্কার পেয়েছেন নিউইয়র্ক টাইমসের এম গেসেন। ব্রেকিং নিউজ ফটোগ্রাফিতে পুরস্কৃত হয়েছেন প্রদায়ক সাহের আলঘোরা।

ওয়াশিংটন পোস্ট পাবলিক সার্ভিস বিভাগে পুরস্কৃত হয়েছে ট্রাম্প প্রশাসন এবং ইলন মাস্কের নেতৃত্বে বিভিন্ন সংস্থার পুনর্গঠন ও কাটছাঁট নিয়ে করা অনুসন্ধানী প্রতিবেদনের জন্য। এছাড়া জাহি চিকেওয়েনদু ‘ফিচার ফটোগ্রাফি’ বিভাগে পুরস্কৃত হয়েছেন। অডিও রিপোর্টিং বিভাগে পুলিৎজার জিতেছে পডকাস্ট ‘পাবলো টোরি ফাইন্ডস আউট’-এর কর্মীদের।

ব্রেকিং নিউজ রিপোর্টিং বিভাগে পুরস্কৃত হয়েছে মিনেসোটা স্টার ট্রিবিউনের সাংবাদিকরা। বিশ্লেষণধর্মী প্রতিবেদনের জন্য সান ফ্রান্সিসকো ক্রনিকলের তিন সাংবাদিক – সুশি নেইলসেন, মেগান ফ্যান মিউনি এবং সারা ডিনাটাল – পুলিৎজার জিতেছেন।

ইন্টারন্যাশনাল রিপোর্টিং বিভাগে অ্যাসোসিয়েট প্রেসের ডেক কাং, গ্রেরেনস বুরকি, বায়রন টাউ, অনিরুদ্ধ ঘোষাল ও ইয়েল গ্রাউয়ারের কাজ স্বীকৃত হয়েছে। ফিচার লিখন বিভাগে টেক্সাস মান্থলির অ্যারন পার্সলে পুরস্কৃত হয়েছেন। সমালোচনা বিভাগে ডালাস মর্নিং নিউজের মার্ক ল্যামস্টার, আর ব্লুমবার্গের আনন্দ আরকে, সুপর্ণা শর্মা ও নাটালি ওবিকো পিয়ারসন ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি বিভাগে পুলিৎজার জিতেছেন।

পুলিৎজার পুরস্কার যুক্তরাষ্ট্রের সাংবাদিকতার নোবেল হিসেবে বিবেচিত। ১৯১৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে, সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য।

এ জাতীয় আরও খবর

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ঢাকায় হতে পারে বৃষ্টি, তাপমাত্রা নিয়ে সুসংবাদ

দূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত?

চীনকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

পরিশোধিত জ্বালানি তেল আমদানির নীতিমালা বদলাচ্ছে সরকার

ব্যাংকে পড়ে আছে কোটি কোটি টাকা, দাবিদার নেই

ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের মৃত্যু

বিশ্বকাপে সমর্থকদের জন্য ভিসা বন্ড শিথিল করল যুক্তরাষ্ট্র

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

গ্রেপ্তার দেখিয়ে দীপু মনি, বাবু ও রুপাকে কারাগারে প্রেরণ

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

ইনুর রায় যে কোনো দিন