,

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট Donald Trump সম্প্রতি কিউবা নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্র দেশটির নিয়ন্ত্রণ নেবে বলে আশা করছেন।

স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, কিউবা দ্রুতই যুক্তরাষ্ট্রের প্রভাবের আওতায় আসতে পারে। তার দাবি, নানা সংকটে থাকা দেশটি মার্কিন শক্তির সামনে টিকতে পারবে না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মনে করেন যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি বাড়ালেই কিউবা আত্মসমর্পণে বাধ্য হতে পারে। উদাহরণ হিসেবে তিনি USS Abraham Lincoln-এর মতো একটি বিমানবাহী রণতরী মোতায়েনের কথাও উল্লেখ করেন।

তিনি আরও জানান, ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের পর কিউবা হতে পারে পরবর্তী লক্ষ্য। একই দিনে কিউবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশেও স্বাক্ষর করেন তিনি, যেখানে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, একটি স্বাধীন রাষ্ট্র দখলের এমন প্রকাশ্য ইঙ্গিত আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং এটি আন্তর্জাতিক আইনের ক্ষেত্রেও প্রশ্ন তুলতে পারে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র