রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী বিশ্ববিদ্যালয় উৎপাদিত সোলার বিদ্যুৎ সরবরাহ করছে জাতীয় গ্রিডে

news-image

মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্ববিদ্যালয়টি রুফটপ সোলার সিস্টেমের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ চাহিদার একটি অংশ পূরণ করছে এবং অবশিষ্ট বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করছে। এতে প্রতিষ্ঠানটি লক্ষাধিক টাকা সাশ্রয় করতে সক্ষম হয়েছে।

২০২৩ সালের জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ে ২০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার পিভি প্যানেল ব্যবহার শুরু হয়। রবীন্দ্র-নজরুল ও বিবিএ ভবনসহ একাধিক ভবনের ছাদে প্যানেলগুলো স্থাপন করা হয়েছে। সিস্টেমটি গ্রিড-টাইড এবং ২০টি ১০ কিলোওয়াট ক্ষমতার ইনভার্টার ব্যবহার করা হয়েছে। প্যানেলগুলোর কার্যক্ষমতা ন্যূনতম ২৫ বছর এবং ওয়ারেন্টি ২০ বছর।

২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত এই সোলার সিস্টেম থেকে মোট ৫ লাখ ৫৫ হাজার ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। সর্বশেষ এক বছরে (২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ) বিশ্ববিদ্যালয় নিজেই ১ লাখ ৪৪ হাজার ১৭৩ কিলোওয়াট ব্যবহার করেছে এবং ৩৪ হাজার ৭১০ কিলোওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। এই ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের ১৫ লাখ টাকার বেশি সাশ্রয় হয়েছে।

প্রকল্প পরিচালক নওয়াব আলী বলেন, “প্যানেলগুলো দীর্ঘমেয়াদি বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। ভবিষ্যতে নতুন ও পুরাতন ভবনের অব্যবহৃত ছাদেও আরও সোলার প্যানেল স্থাপন করার পরিকল্পনা রয়েছে।” বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ কে এম শরীফ উদ্দিন যোগ করেন, “এই সিস্টেম বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ চাহিদা মেটাচ্ছে এবং অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে যুক্ত হচ্ছে। এটি জ্বালানি সংকট মোকাবেলায় কার্যকর সমাধান হিসেবে প্রমাণিত হয়েছে।”

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল