,

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, প্রথমবার অমিত-তামিম

news-image

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর অপেক্ষায়। এর মাঝেই আজ রোববার পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান ফোয়ারা ছোটানো এই ব্যাটার এখন অভিষেকের অপেক্ষায়।

এছাড়া বাংলাদেশের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিমও।

সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করার পর এবার লাল বলের ক্রিকেটে পা রাখার অপেক্ষায় আছেন ২৫ বছর বয়সী তানজিদ। ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৪০ গড়ে ১৭৯২ রান করা এই বাঁহাতি ওপেনারের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। অন্যদিকে, ২০১৯ সালে অভিষেকের পর থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ গড়ে রান করা ২৩ বছর বয়সী অমিত হাসানও তার ধারাবাহিকতার পুরস্কার পেয়েছেন।

প্রধান নির্বাচক কাজী হাবিবুল বাশার জানিয়েছেন, ‘তানজিদের টেকনিক এবং অমিতের ধৈর্য ও শৃঙ্খলা টেস্ট ক্রিকেটের জন্য অত্যন্ত উপযোগী। আমরা বিশ্বাস করি তারা দীর্ঘ সময় বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে।’

পেস আক্রমণে ধার বাড়াতে ফিরেছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। ২০২৪ সালের নভেম্বরের পর এই প্রথম তারা সাদা পোশাকে ফিরলেন। এছাড়া প্রায় এক বছর পর অফ-স্পিনার নাঈম হাসানও টেস্ট দলে জায়গা করে নিয়েছেন।

আগামী ৩ মে ঢাকায় এসে পৌঁছাবে পাকিস্তান দল। ৮-১২ মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। সিলেটে ১৬-২০ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

প্রথম টেস্টের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে