বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাটাকার হয়েও ভিক্টিম কার্ড প্লে করা শিবিরের চরিত্র ও দুশ্চরিত্রের অংশ : নাছির

news-image

মিজান উদ্দিন মাসুদ, জবি প্রতিনিধি : ছাত্র শিবিরকে ‘অ্যাটাকার হয়েও ভিক্টিম কার্ড প্লে করা’ সংগঠন হিসেবে উল্লেখ করে কঠোর সমালোচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, “শিবিরের এই আচরণ তাদের দুশ্চরিত্র রাজনৈতিক চরিত্রকে প্রকাশ করে এবং গণতান্ত্রিক ছাত্র রাজনীতির পরিবেশ নষ্ট করছে।”

বুধবার (২২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি নগরের পুরাতন রেলস্টেশন মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভিন্নমত দমন বিশ্বাসী নয়, বরং মতের ভিন্নতা থেকেই শক্তি আসে। কিন্তু শিবির ভিন্নমত সহ্য করতে পারে না।”

তিনি অভিযোগ করেন, “শিবির এখন এতটাই দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে যে শহীদ ওয়াসিমের সহযোদ্ধা ছাত্রদল নেতা সাইয়েদ হোসাইনকে পর্যন্ত শিবির নেতা হিসেবে প্রচার করছে। এটি তাদের দেউলিয়াত্বের উৎকৃষ্ট উদাহরণ।”

নাছির উদ্দীন নাছির আরও বলেন, “ফ্যাসিবাদী সময়ে ছাত্রদলের ওপর যত হামলা-নির্যাতন হয়েছে, তার পেছনে শিবিরের ভূমিকা ছিল। তারা মূলত ছাত্রলীগের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেছে।”

তিনি আরও বলেন, “শিবির রাজনীতিকে একটি বিভ্রান্তিকর কৌশলে পরিণত করেছে। তারা মাঠের বাস্তব রাজনীতির চেয়ে অপপ্রচার আর মিথ্যা বয়ানের ওপর বেশি নির্ভরশীল।”

তিনি বলেন, “যেখানে রাজনৈতিক পরাজয় হয়, সেখানে শিবির নতুন গল্প তৈরি করে। আর সেই গল্পের নামই হচ্ছে ভিক্টিম কার্ড। জনগণ এখন এসব নাটক ভালোভাবে বুঝে গেছে।”

ছাত্রদল নেতা অভিযোগ করে বলেন, “গণতান্ত্রিক ছাত্র রাজনীতির পরিবেশ নষ্ট করার ক্ষেত্রে শিবির বারবার উসকানিমূলক ভূমিকা রেখেছে। তারা প্রকাশ্যে এক ধরনের কথা বলে, আর আড়ালে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে।”

তিনি আরও দাবি করেন, “ছাত্রদল সবসময় গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। কিন্তু যারা বারবার সংঘাত তৈরি করে, তারা ছাত্র রাজনীতির জন্য কখনোই ইতিবাচক শক্তি হতে পারে না।”

নাছির বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই, কোনো ধরনের সহিংসতা বা অপপ্রচার দিয়ে ছাত্রদলের রাজনীতিকে দমিয়ে রাখা যাবে না। ছাত্রদল মাঠে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

সমাবেশে ছাত্রদলের নেতারা আরও অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনে ‘গুপ্ত শিবির’ প্রবেশের কারণে সেসব সংগঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দাবি করেন, যে সংগঠনে শিবির ঢুকে, সে সংগঠন ধ্বংস হয়ে যায়।

সংরক্ষিত নারী আসনের প্রার্থী প্রসঙ্গে বক্তারা মনিরা শারমিন ও মাহমুদা মিতুকে ‘গুপ্ত শিবির’ আখ্যা দিয়ে বলেন, তারা এনসিপির কেউ নন। গত দুই বছর ধরে তারা সারা দেশে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়িয়ে ছাত্রসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তারা। এ বিষয়ে এনসিপিকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন সঞ্চালনা করেন। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন মহসিন, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম রবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলসহ অসংখ্য নেতাকর্মী।

এ জাতীয় আরও খবর

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

দেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’

হাম আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে

যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র, কূটনীতিতে জোর

বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

যেখানে ছিল হাসি-আনন্দ, সেই উঠানেই এখন চারটি কবর

দল বদলে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, টসে জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

হরমুজ প্রণালি আপাতত খুলছে না: ইরানের অবস্থান

শিক্ষার্থীদের ভিড়ে সফলভাবে শেষ হলো জকসুর আন্তর্জাতিক শিক্ষা মেলা

ব্যাংকার্স ফোরাম, কসবা’র ১ম বর্ষপূর্তি উদযাপন

ইরান যুদ্ধের পর প্রথমবার জ্বালানির দাম কমাল চীন

আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে জুলাইয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে