,

ইরান যুদ্ধের পর প্রথমবার জ্বালানির দাম কমাল চীন

news-image

বিশ্ববাজারে তেলের দামের ওঠানামার প্রভাবে এবার পেট্রোল ও ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে চীন

বুধবার (২২ এপ্রিল) দেশটির পাম্প পর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

চীনের জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন জানিয়েছে, আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত পর্যালোচনার অংশ হিসেবে এই সমন্বয় করা হয়েছে।

নিয়ম অনুযায়ী প্রতি ১০ কর্মদিবস পর বিশ্ববাজারের তেলের দামের ভিত্তিতে পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করে প্রতিষ্ঠানটি।

নতুন সমন্বয়ে ৫০ লিটার ট্যাংক ভর্তি করতে গেলে ভোক্তাদের প্রায় তিন মার্কিন ডলার পর্যন্ত সাশ্রয় হবে বলে জানানো হয়েছে।

এর আগে ইরান যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় চীন একাধিকবার জ্বালানি তেলের খুচরা মূল্য বাড়িয়েছিল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ