,

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়াল ইইউ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিধি আরও বিস্তৃত করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

গতকাল মঙ্গলবার লুক্সেমবার্গে অনুষ্ঠিত বৈঠকে ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস এ তথ্য জানান। তিনি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যপ্রাচ্যে ইইউর নৌ মিশন আরও শক্তিশালী করার আহ্বান জানান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হরমুজ প্রণালি অবরোধের সঙ্গে জড়িত ব্যক্তি বা পক্ষগুলোও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

তিনি বলেন, ‘বর্তমানে লোহিত সাগরে ইয়েমেনভিত্তিক হুথি গোষ্ঠীর হামলা থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিতে এই নৌ মিশন কাজ করছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হওয়ায় এখানে যেকোনও উত্তেজনা বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলে।’

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকিও বেড়েছে। বিশেষ করে লোহিত সাগরে হুথিদের হামলার কারণে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।

এই প্রেক্ষাপটে ইইউ একদিকে ইরানের ওপর চাপ বাড়াতে চাইছে, অপরদিকে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ উপস্থিতি জোরদার করছে বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র