,

পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী

news-image

লরি শ্যাভেজ-ডেরেমা প্রশাসন ছেড়ে বেসরকারি খাতে যোগ দিচ্ছেন। তিনি শ্রমিকদের সুরক্ষা ও শ্রম আইন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও উল্লেখ করেন।

অসদাচরণের অভিযোগ ও তদন্তের মুখে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শ্রমমন্ত্রী লরি শ্যাভেজ-ডেরেমা। স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) হোয়াইট হাউস তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণী নারী কর্মীদের সঙ্গে আচরণ নিয়ে অভিযোগসহ একাধিক বিতর্কের মধ্যেই তিনি দায়িত্ব ছাড়েন।

ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চুং সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, লরি শ্যাভেজ-ডেরেমা প্রশাসন ছেড়ে বেসরকারি খাতে যোগ দিচ্ছেন। তিনি শ্রমিকদের সুরক্ষা ও শ্রম আইন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও উল্লেখ করেন।

পদত্যাগের পর এক বিবৃতিতে লরি শ্যাভেজ-ডেরেমা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও আমেরিকান শ্রমিকদের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা দায়িত্ব হারান। মার্চে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এবং এপ্রিলের শুরুতে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ