,

নওগাঁয় একই পরিবারের ৪ সদস্যকে নৃশংসভাবে হত্যা

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে বাহাদুরপুর ইউনিয়নের একটি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে বিষয়টি প্রকাশ্যে এলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।

নিহতরা হলেন—হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), তাদের ছেলে পারভেজ (৯) এবং তিন বছর বয়সী কন্যা সাদিয়া আক্তার।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। সকালে এক নারী ঘরের দরজা খোলা দেখে সন্দেহ হলে ভেতরে গিয়ে তাদের গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ সকালেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর