,

নদীতে ডুবে নিহত দুই বান্ধবীর দাফন সম্পন্ন

news-image

গাজীপুর প্রতিনিধি : গতকাল শুক্রবার রাত ৯টায় খোজেখানি গ্রামের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এক সঙ্গে নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে শুক্রবার দুপুরে খোজেখানি গ্রামে সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে সুবর্ণা আক্তার ও মিমের মর্মান্তিক মৃত্যু ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার সুবর্ণার মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ থাকে মিমের মরদেহ। ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় ৫ ঘন্টা পরে সন্ধ্যা ৭টার দিকে মিমের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলো খেজেখানি গ্রামের শ্যামল মোড়লের মেয়ে সুবর্ণা আক্তার(১৬) ও মিলনের মেয়ে মিম (১৬)।

জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ি থেকে অনুমান এক কিলোমিটার দূরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায় সুবর্ণা আক্তার মিমসহ আরও ৬ থেকে ৭ জন। একপর্যায়ে মিম সাতরে মাঝ নদীতে চলে যায়। নদীর স্রোতে মিম তলিয়ে যেতে থাকে। তাকে উদ্ধার করতে সাঁতরে মাঝ নদীতে গিয়ে সুবর্ণাও তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা সুবর্ণাকে সচেতন অবস্থায় নদী থেকে উদ্ধার করার পর তার মৃত্যু হয়। নিখোঁজ থেকে যায় মিমের মরদেহ। ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে মিমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

নিহতের স্বজনরা জানান, নদীতে গোসল করতে নেমে সুবর্ণা ও মিমের মৃত্যু হয়। দুজনের জানাজা এক সঙ্গে খোজেখানি কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তাদের পারিবারিক কবরস্থানের দাফন করা হয়। দুই বান্ধবীর মর্মান্তিক মৃত্যুতে সহপাঠী ও গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মাওনা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার খাইরুল আলম জানান, নদী থেকে তাৎক্ষণিক সুবর্ণার উদ্ধার করা হয় । নিখোঁজ থাকে মিমের মরদেহ। ঢাকা থেকে ডুবুরি দল এসে মিমের মরদেহ উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যা ৭টার দিকে ডুবুড়ি দল মিমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ নাসির আহমদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনরা একটি মরদেহ উদ্ধার করে। নিখোঁজ থাকে অপরজনের মরদেহ। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে অপরজনের মরদেহ উদ্ধার করে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দুই শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে