,

হামলায় ইরানের ক্ষতি ২৭০০ কোটি ডলার

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের অর্থনীতি ও অবকাঠামোয় প্রায় ২ হাজার ৭০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এই তথ্যকে প্রাথমিক হিসাব উল্লেখ করে বলা হয়েছে, পূর্ণাঙ্গ মূল্যায়নে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি দেশটির আধাসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, এই ক্ষয়ক্ষতির হিসাব ইতোমধ্যে আন্তর্জাতিক আলোচনাতেও উপস্থাপন করা হয়েছে।

ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চলছিল। ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।

এর পরপরই যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে। এই হামলায় ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

সংঘাতের শুরুতেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন। পাশাপাশি সরকারের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রাণ হারান বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।

বর্তমান পরিস্থিতিতে ইরানের অর্থনীতি ও অবকাঠামোর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে আরও গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ জাতীয় আরও খবর

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ

নেতানিয়াহু সাথে আবুধাবির বৈঠকে ১০ দেশের প্রতিনিধি

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার