,

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৪ জন

news-image

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৪ জন শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ১৯৪ জন রোগী ভর্তি। এদিকে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৩ জন শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে হামের তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন অফিস জানায়, হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১৪ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, কুমুদিনী হাসপাতালে ৭ জন এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৩ জন রোগী ভর্তি হয়। ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়ে ২৩ জন রোগী বাড়িতে চলে গেছে। বর্তমানে ৫৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এখন পর্যন্ত টাঙ্গাইল জেনারেল ও কুমুদিনী হাসপাতালে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, হাসপাতালে হামের শিশুদের চিকিৎসার জন্য আলাদাভাবে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। বর্তমানে ভর্তিকৃত কিছু রোগীর সমস্যা রয়েছে। আমরা সবাইকে চিকিৎসা সেবা দিচ্ছি৷

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড