রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ‘কোনো তাড়া নেই’, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদে ম্যারাথন বৈঠক শেষে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তান ত্যাগ করার পর এবার মুখ খুলেছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সমঝোতার জন্য তাদের ‘কোনো তাড়া নেই’ এবং আলোচনার ভবিষ্যৎ এখন সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার ওপর নির্ভর করছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, আলোচনায় ইরান অত্যন্ত যুক্তিসঙ্গত প্রস্তাব এবং উদ্যোগ পেশ করেছে। এখন ‘বল যুক্তরাষ্ট্রের কোর্টে’। যুক্তরাষ্ট্র যদি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসে, তবেই পরবর্তী অগ্রগতি সম্ভব।

সূত্রটি আরও অভিযোগ করে, যুক্তরাষ্ট্র যেমন যুদ্ধে ভুল হিসাব করেছে, আলোচনাতেও একই ভুল করছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্র একটি ‘যৌক্তিক চুক্তি’ মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালির পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না।

 

এ জাতীয় আরও খবর

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল