শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশনা শিল্পের টেকসই উন্নয়নের জন্য কপিরাইট আইন কার্যকর প্রয়োগের বিকল্প নেই—বাপুস

news-image
মিজান উদ্দিন মাসুদ, জবি প্রতিনিধি : জাতীয় ভাবধারাপন্থী ও গণতান্ত্রিক সংস্কৃতিকে উৎসাহ প্রদানের লক্ষ্যে লেখক-প্রকাশকের দায়িত্ব ও সংশ্লিষ্ট স্বার্থ সুরক্ষায় ‘কপিরাইট আইন, ২০২৩’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে কপিরাইট আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগে গ্রহণের আহবান জানান এবং লেখক ও প্রকাশকের অধিকার সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ হলে জানান আলোচকরা।
আজ শনিবার ১১ এপ্রিল রাজধানীর লিয়াকত এভিনিউস্থ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে এবং বাপুসের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক কপিরাইট রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) ও কপিরাইট বোর্ডের সদস্য মো: মনজুরুর রহমান। তিনি তাঁর প্রবন্ধে কপিরাইট আইন, ২০২৩-এর বিভিন্ন দিক, এর প্রয়োগগত চ্যালেঞ্জ এবং ডিজিটাল যুগে সৃজনশীল কাজের সুরক্ষায় প্রয়োজনীয় করণীয় তুলে ধরেন। তিনি কপিরাইট আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন বাপুসের সহ-সভাপতি মুহাম্মদ সাজেদুল ইসলাম। তিনি প্রকাশনা শিল্পের বর্তমান বাস্তবতা, পাইরেসি প্রতিরোধ এবং লেখক-প্রকাশকের অধিকার রক্ষায় আইনটির কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কপিরাইট আইনকে আরও সময়োপযোগী ও কার্যকর করতে আধুনিক প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে সংশোধন ও বাস্তবায়ন জরুরি। এ লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার করা, আইনের ব্যাপক প্রচার-প্রচারণা চালানো, গণমাধ্যম ও বিজ্ঞাপনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং সর্বসাধারণের জন্য নিয়মিত সেমিনার আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়। তারা আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট চুরি রোধে কার্যকর নজরদারি ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ কপিরাইট অফিসের কপিরাইট রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) এস এম আরশাদ ইমাম বলেন,প্রকাশনা শিল্পের টেকসই উন্নয়নের জন্য কপিরাইট আইন কার্যকর প্রয়োগের বিকল্প নেই। এ বিষয়ে বাপুস সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) পরিচালক ও কপিরাইট স্ট্যান্ডিং কমিটির আহবায়ক অধ্যাপক মুহাম্মদ আবদুল আজিজ বলেন, আজকে একটি বুদ্ধিভিত্তিক চর্চা হলো এমন আয়োজন অনেক দরকার। আমরা চাই আমাদের এই বিষয়গুলো নিয়ে একাডেমিক বিতর্ক হউক। এটা গ্রেট, আমরা পুস্তক সমিতি, বিক্রেতা ও লেখক কিংবা প্রকাশক এখানে আছি, আজকের এই শুরুটা সত্যিই অসাধারণ।
তিনি আরও দাবি করেন, সরকার পক্ষের সাথে আইন প্রণয়নে পুস্তক সমিতির সম্পৃক্ততা থাকলে, আইনটি বস্তুনিষ্ঠ, কার্যকর হবে। সেই সাথে, কপিরাইটার দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পুস্তক সমিতি কপিরাইট নির্মূল করতে সর্বোচ্চ সহযোগিতা করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কপিরাইট অফিসের কপিরাইট রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) এস. এম. আরশাদ ইমাম, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) পরিচালক ও কপিরাইট স্ট্যান্ডিং কমিটির আহবায়ক অধ্যাপক মুহাম্মদ আবদুল আজিজ। সেমিনারে লেখক, প্রকাশক, গবেষক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

জেট ফুয়েলের আকাশচুম্বী দামে আকাশপথে ভ্রমণে অশনিসংকেত

বিদেশে জব্দ করা ইরানি সম্পদ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র

চালু হলো ফুয়েল পাস, নিবন্ধন যেভাবে

চিকিৎসক কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, গ্রেপ্তারের আশ্বাস যুবদলের নেতাদের

লন্ডনে হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ

লেবাননে ইসরায়েলি হামলায় ১৩ নিরাপত্তা সদস্য নিহত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

হত্যা মামলায় ডিজিএফআইয়ের মেজর (অব.) মাঞ্জিল হায়দার রিমান্ডে

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, নেওয়া হচ্ছে রাজধানীর এভারকেয়ারে

লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের