,

সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, নেওয়া হচ্ছে রাজধানীর এভারকেয়ারে

news-image

লালমনিরহাট প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি দুই দিনের সফরে লালমনিরহাটে আসার উদ্দেশে আজ শনিবার সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। তবে বিমানবন্দরে নামার পরপরই তিনি তীব্র অসুস্থতা বোধ করেন। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক।তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় আজ সকালে দুদিনের সফরে লালমনিরহাটে আসার জন্য সৈয়দপুর বিমানবন্দরে নামেন। সেখানেই তিনি অসুস্থবোধ করায় তাকে দ্রুত পুনরায় ঢাকায় পাঠানো হচ্ছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হবে।’

দলীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নির্ধারিত সফরে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিমান থেকে নামার পর মুহূর্তেই তিনি শারীরিক অস্বস্তি ও অসুস্থতা অনুভব করেন। সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে কোনো প্রকার ঝুঁকি না নিয়ে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য আবারও ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা পৌঁছানোর পর তাকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন হবে।

মন্ত্রীর আকস্মিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাটসহ রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়। তার দ্রুত আরোগ্য কামনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড