,

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আরব সাগর থেকে পণ্যবাহী একটি জাহাজের ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। যার মধ্যে বাংলাদেশিও আছেন। শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

তারা বলেছে, ‘গোল্ড অটাম’ নামের ওই পণ্যবাহী জাহাজ থেকে সাহায্য চাওয়া হয়। এরপর তাদের নৌসেনারা সেটির কাছে ছুটে যায়। ওই জাহাজ থেকে ১৮ নাবিককে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়েছে। যাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওই জাহাজ ও নাবিকরা কেন সাহায্য চেয়েছিলেন সেটি এখনো জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী।

এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, সাহায্য চাওয়া জাহাজটি ‘গোল্ড অটাম’ হিসেবে শনাক্ত করা হয়েছে। সেখান থেকে ১৮ নাবিককে উদ্ধার করা হয়েছে। যারমধ্যে বাংলাদেশি, চীনা, মিয়ানমার, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের নিরাপদভাবে উদ্ধার করে করাচিতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ