,

আত্মগোপনে থাকা সাবেক নারী এমপি গ্রেপ্তার

news-image

লালমনিরহাট প্রতিনিধি : কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল বুধবার রাতে ঢাকা মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, সফুরা বেগম লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা মহিলা আ.লীগের সভানেত্রীর দায়িত্বেও ছিলেন।

লালমনিরহাট ডিবি পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সফুরা বেগম রুমী। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মোহাম্মদপুর আবাসিক এলাকায় অভিযান চালায় লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। পরে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি সাদ আহমেদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে