,

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ছয় বাংলাদেশি নিহত

news-image

অনলাইন ডেস্ক : ইরানের ওপর আমেরিকা-ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা হামলায় মধ্যপাচ্যে ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ কুমিল্লার শাহ আলম ভূঁইয়া, চট্টগ্রামের এসএম তারেক, টাঙ্গাইলের মোশাররফ হোসেন, ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন, কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও মৌলভীবাজারের আহমদ আলী।

জানা গেছে, নিহত ছয়জনই প্রবাসী শ্রমিক ছিলেন। তাদের মধ্যে তিনজন সৌদি আরবে, দুইজন সংযুক্ত আরব আমিরাতে এবং একজন বাহরাইনে নিহত হয়েছেন। জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে তারা যুদ্ধের নির্মম বলি হন। যুদ্ধে বাংলাদেশের প্রবাসীদের মৃত্যুতে তাদের পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার

জিরুইন গ্রামের শাহ আলম ভূঁইয়া সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলে একটি খামারে কাজ করার সময় ১ এপ্রিল সকালে ড্রোন হামলায় মারা যান। বাহরাইনে কর্মরত চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা এসএম তারেক আলী ২ মার্চ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে নিহত হন। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। সৌদি আরবের আল-খারজ এলাকায় ৮ মার্চ ইফতারের আগে শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন বাচ্চু মিয়া। একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে পরে মারা যান ময়মনসিংহের গফরগাঁওয়ের আব্দুল্লাহ আল মামুন, যার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। একই এলাকায় আরেক হামলায় নিহত হন টাঙ্গাইলের সখীপুর উপজেলার মোশাররফ হোসেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আজমানে বসবাসরত আহমেদ আলী ২৮ ফেব্রুয়ারি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। আজমান শহরে পানির গাড়ি চালানোর সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ