,

তামিমকে অভিনন্দন জানালেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন জানিয়েছেন এবং তার নেতৃত্বে দেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, তামিমের মতো সাবেক ক্রিকেটারের নেতৃত্ব দেশের ভেতরে ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলবে।

তিনি লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশে এবং দেশের বাইরে ক্রিকেটের সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে।’

এর আগে জাতীয় ক্রীড়া পরিষদের বড় ধরনের পরিবর্তনের পর তামিমের এই নিয়োগ আসে। অভিযোগ উঠেছিল, সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডে নির্বাচনী অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়।

এরপর ১১ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান করা হয়েছে তামিম ইকবালকে। আগামী তিন মাস এই কমিটি বোর্ড পরিচালনা করবে এবং নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করবে।

এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট পরিচালনায় একটি নতুন সূচনা ও সংস্কারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে