রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবিতে পদত্যাগ প্রসঙ্গে যা বললেন বুলবুল

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলমান অস্থিরতা এবং গত বছরের অক্টোবরের বোর্ড নির্বাচনে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন সরকারের কাছে জমা পড়ার খবরের মধ্যেও নিজ পদে বহাল থাকার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

জানা যায়, দেশের ক্রীড়া মন্ত্রণালয় বিসিবির ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করেছে। তারা গত বোর্ড নির্বাচনের বৈধতা, চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকা, এবং বোর্ডের ভেতরে রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছে। একই সঙ্গে গত দুই দিনে চারজন পরিচালক পদত্যাগ করেছেন, ফলে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট পদত্যাগের সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে।

গতকাল শনিবার দেশের একটি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিনুল ইসলাম বলেন, ‘আমি আমার চেয়ারে বসেই দায়িত্ব পালন করবো এবং শেষ ব্যক্তি হিসেবে পদত্যাগ করবো। আমার একটি ভালো, নিবেদিত ও সৎ দল রয়েছে এবং সেই দল নিয়েই আমি বাংলাদেশ ক্রিকেটের সেবা করতে চাই।’

তিনি আরও বলেন, ‘কাউকেই অপরিহার্য বলা যায় না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) একমাত্র বাংলাদেশি হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। দেশের জন্য কিছু করতে এবং সহায়তা করতেই এখানে এসেছি। যদি এই পদ আর তার না থাকে, তবে অন্য পথ খুঁজে নেবো, তবে দেশের পাশে থাকতে চাই।’

তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে দেখা না করার বিষয়ে তিনি জানান, তার ও কমিটির সময়সূচি মিলেনি, তাই তিনি লিখিতভাবে জবাব দিয়েছেন। বোর্ড নির্বাচনে তার ভূমিকা প্রসঙ্গে তিনি দাবি করেন, তিনি মূলত বিভাগ ও জেলাগুলোকে কাউন্সিলরদের নাম পাঠাতে চিঠি দিয়েছেন, কারণ অধিকাংশ ক্ষেত্রেই অ্যাড-হক কমিটির মাধ্যমে নাম পাঠানো হয়নি।

তিনি বলেন, ‘অ্যাড-হক কমিটিগুলোর মাধ্যমেই জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত হয় এবং সংবিধান অনুযায়ী সেখান থেকেই নাম আসার কথা। কিন্তু মাত্র তিনটি নাম ওই কমিটিগুলো থেকে আসায় তাদের আবারও চিঠি দিতে হয়েছে। এটিই ছিল নির্বাচনের ক্ষেত্রে আমার একমাত্র সম্পৃক্ততা।’

উল্লেখ্য, আমিনুল ইসলাম ২০২৫ সালের মে মাসে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। সে সময় তিনি ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হন। পরে অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি আনুষ্ঠানিকভাবে সভাপতি নির্বাচিত হন। তবে নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ