,

নিখোঁজ পাইলট উদ্ধারে যুক্তরাষ্ট্রের অভিযান ব্যর্থ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে আমেরিকার একটি বিশেষ অভিযানকে ব্যর্থ দাবি করেছে ইরান। রোববার (৫ এপ্রিল) দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়া মুখপাত্র এক বিবৃতিতে অভিযানকে ব্যর্থ দাবি করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এর আগে সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সাহসী অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।

ট্রাম্পের ওই দাবির পরই ওই অভিযানকে ব্যর্থ দাবি করে ইরান সরকার ও দেশটির গণমাধ্যম।

ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়া মুখপাত্র জানান, ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী মরিয়া হয়ে প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় ইরানি বাহিনীর প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই অভিযানের সময় মার্কিন ও ইরানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে।

এদিকে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধারের বিশেষ অভিযানের কথা পোস্ট করে যুক্তরাষ্ট্র তাদের পরাজয় ঢাকার চেষ্টা করছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ