,

অবশেষে ইরান থেকে দ্বিতীয় পাইলটকেও জীবিত উদ্ধার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটকে জীবিত উদ্ধারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম ‘সাহসী ও দুঃসাহসিক’ উদ্ধার অভিযান বলে দাবি করেছেন তিনি।

আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘প্রিয় মার্কিন নাগরিকবৃন্দ আমরা তাকে খুঁজে পেয়েছি। গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের ইতিহাসের অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে।’

তিনি আরও লিখেছেন, ‘এই অভিযানটি ছিল আমাদের এক অসাধারণ ক্রু সদস্য কর্মকর্তাকে উদ্ধারের জন্য, যিনি একই সঙ্গে একজন অত্যন্ত সম্মানিত কর্নেল। আপনাদের জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত যে তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।’

তবে উদ্ধার হওয়া পাইলট সামান্য আহত বলে জানান ট্রাম্প। তিনি বলেন, ‘ওই পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করছিল।তাকে উদ্ধারে কয়েক ডজন যুদ্ধবিমান পাঠানো হয়েছিল। এসব যুদ্ধবিমানে ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ানক মরণঘাতী অস্ত্র।’

ট্রাম্প তার বার্তায় এক চমকপ্রদ তথ্য ফাঁস করেন। তিনি জানান, গতকালই প্রথম পাইলটকে সফলভাবে উদ্ধার করা হয়েছিল। কিন্তু দ্বিতীয় উদ্ধার অভিযানটি যাতে কোনোভাবে ঝুঁকিতে না পড়ে, সেজন্য বিষয়টি তখন গোপন রাখা হয়েছিল।

তার দাবি, সামরিক ইতিহাসে এটি বিরল ঘটনা যে, শত্রু ভূখণ্ডের গভীরে আলাদাভাবে দুটি সফল উদ্ধার অভিযান চালিয়ে দুজন পাইলটকেই জীবিত ফিরিয়ে আনা হয়েছে।

এই অভিযানের সাফল্যের কথা উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, ইরান এখন সম্পূর্ণভাবে মার্কিন বিমান বাহিনীর নিয়ন্ত্রণে। তিনি বলেন, ‘একটিও মার্কিন প্রাণহানি বা আহত হওয়া ছাড়াই আমরা এই দুটি কঠিন অভিযান সম্পন্ন করেছি। এটি প্রমাণ করে যে ইরানের আকাশে আমাদের একচ্ছত্র আধিপত্য ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছে।’

এর আগে গত শুক্রবার ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ ক্রুকে খুঁজতে তল্লাশি চালিয়ে শুরু করে মার্কিন বাহিনী। ওই ক্রুকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা শুক্রবার রাতে ইরানে প্রবেশ করে।

অন্যদিকে ওই নিখোঁজ মার্কিন পাইলটকে পেতে ইরানও ব্যাপক তল্লাশি শুরু করে। তাকে কেউ ধরিয়ে দিতে পারলে মোটা অঙ্কের পুরস্কারও ঘোষণা করে ইরান। তবে সর্বশেষ খবর অনুযায়ী, মার্কিন বাহিনী ওই পাইলটকে ইরান থেকে নিরাপদে উদ্ধার করেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ